রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ২৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৭২ 🪪
৩০ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় বন্দর নবীগঞ্জ ২৪ নং ওয়ার্ড রওশনবাগ এলাকাবাসী এবং বিএনপি নেতা  আলী আকবর ও মিজানুর রহমান মধু ও সোহেল মিয়ার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘ নেক হায়াত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাসেল মাহমুদ।
এসময় রাসেল মাহামুদ বলেন, ‘বেগম খালেদা জিয়া তিনি আমাদের প্রাণপ্রিয় নেত্রী ও একজন আপোষহীন নেত্রী। তার বলিষ্ঠ নেতৃত্ব আগামী দিনের বাংলাদেশকে সঠিক পথ দেখাবে। তার বর্তমান শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার সুস্থতার জন্য আমি দোয়া করছি, পাশাপাশি সর্বস্তরের সকলের নিকট দোয়া কামনা করছি’।
 এসময় সাবেক  সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন সহ আরও উপস্থিত  ছিলেন নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের সাংগঠনিক খোকন, মোহাম্মদ ওয়াসিম, রিন্টু,মোঃ সাইদুল, জাহাঙ্গীর মতু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ২৪ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ প্রমূখ । দোয়া পরিচলনা করেন রওশনবাগ মসজিদের ইমাম আমিনুল ইসলাম। পরে সকলের মাঝে তোবারক বিতরন করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102