শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে তরুণদের নেতৃত্বে নতুন যাত্রা শুরু: আত্মপ্রকাশ করলো NGS-এর আংশিক কেন্দ্রীয় কমিটি সোনালী সমাজ গড়তে হলে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন- মুহাম্মদ আবদুল জব্বার বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি রায়হান কবির ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে কাল নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ বিদ্যুতের শক দেওয়ার যন্ত্র ও সুইচ গিয়ারসহ ২ ডাকাত গ্রেফতার করেছে সদর থানা পুলিশ  নারায়ণগঞ্জে জেলা পরিষদ প্রশাসক ও এসপি’র সাথে ‘আমরা জুলাই যোদ্ধা’র সৌজন্য সাক্ষাৎ গোগনগর ইউপি নির্বাচন: পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ৬নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক হাসান ফরাজি নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জ-০৩ আসনে শান্তিপূর্ণ নির্বাচন ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে অঞ্জন দাস ও ইসলামী ঐক্য জোটের প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ”

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪০ 🪪
আজ ৩০ নভেম্বর ২০২৫, রবিবার নারায়ণগঞ্জ–০৩ আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক যোগাযোগ ও দায়িত্বশীল নির্বাচনি পরিবেশ গঠনের লক্ষ্যে গণসংহতি আন্দোলন (জিএসএ) নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী, গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান এবং নারায়ণগঞ্জ–০৩ আসনের মনোনীত প্রার্থী সংগ্রামী জননেতা অঞ্জন দাস ইসলামী ঐক্য জোটের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন-
গণসংহতি আন্দোলন (জিএসএ) সোনারগাঁও উপজেলার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত, সদস্য সচিব মোবাশ্বির হোসাইন এবং যুগ্ম-সদস্য সচিব গাজী রাকিবুল ইসলাম হিমেল। আরও উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার প্রচার সম্পাদক দেলোয়ার হোসাইন সহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য জোটের সোনারগাঁও উপজেলা সভাপতি মাওলানা আব্দুদ দাইয়ান এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম জামী। এছাড়া সাক্ষাতে অংশ নেন মাওলানা জহিরুল ইসলাম ফারুকী, অধ্যক্ষ, জামি’আ উলূকান্দী।
সৌজন্য সাক্ষাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ইসলামী সম্প্রদায়ের সার্বিক কল্যাণ, নারায়ণগঞ্জ–০৩ আসনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিতকরণসহ সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।
গণসংহতি আন্দোলন এবং ইসলামী ঐক্য জোটের স্থানীয় নেতৃত্ব উভয়েই জনগণের অধিকার, মর্যাদা ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্বাচনি পরিবেশকে স্বচ্ছ ও সুষ্ঠু রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংগ্রামী জননেতা অঞ্জন দাস বলেন-
“রাজনীতি মানে ক্ষমতার দম্ভ নয়; জনগণের প্রতি দায়বদ্ধতা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা। আমরা চাই নারায়ণগঞ্জ–০৩ আসন হোক সম্প্রীতির, গণতন্ত্রের এবং জনগণের মর্যাদা রক্ষার উদাহরণ।”
সাক্ষাৎ শেষে উভয় পক্ষই নির্বাচনের সময় যে কোনো উসকানি, ঘৃণা বা বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102