রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা

বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে তরুণ প্রজন্মের বিক্ষোভ–সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২৪৭ 🪪
মহান আল্লাহকে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করার অভিযোগে কুখ্যাত ভণ্ড বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৮ নভেম্বর) বাদ জুম্মা শহরের ডিআইটি চত্বরে “তরুণ প্রজন্ম নারায়ণগঞ্জ”-এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজকদের মতে, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী আবুল সরকারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তৌহিদী জনতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ প্রত্যাহারেরও জোর দাবি জানানো হয় সমাবেশে।

সমাবেশে বক্তব্য দেন মুফতী কাউসার কাসেমি, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা মুহিব ইমতিয়াজ, হাফেজ জাহিদ হাসান, মাওলানা শফিকুল ইসলাম জামি, মাওলানা ইউসুফ মাহমুদ, মাওলানা আব্দুল্লাহ মামুন জমিরী, মোহাম্মদ শহীদুল ইসলাম, মাওলানা তাফাজ্জল ফয়েজী, মাওলানা এনামুল হাসান, ফাহিম সরকার, মুস্তাফিজুর রহমান শামীম, জাহিদ হাসান, ফাহিম সরকার ও ফাহমিদ সরকারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “ধর্মীয় মূল্যবোধে আঘাতকারী ব্যক্তিরা বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে সমাজে অস্থিরতা বাড়বে।”

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিআইটি চত্বরে এসে শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102