বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কদমরসুল সেতু ঘিরে উচ্ছেদ সীমানা ও নির্মাণকাজ পরিদর্শনে এমপি-নাসিক প্রশাসক ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ নয়, সমন্বিত নীতিমালা ও ১০ দফা দাবিতে ডিসিকে স্মারকলিপি প্রদান প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে অংশগ্রহণ উপলক্ষে মুসলিমনগর উচ্চ বিদ্যালয় দলকে জার্সি ও ক্রীড়া সামগ্রী প্রদান বন্দরে বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালামের পক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত বন্দরে জমি নিয়ে মিথ্যা অভিযোগ: পিবিআই ও সিআইডি’র তদন্তে নির্দোষ প্রমাণিত ৫ জন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা ইসলামী আদর্শ ও নৈতিকতা ছাড়া জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মইনুউদ্দিন আহমাদ ১৫৮ স্কুলে পরিচ্ছন্নতা অভিযান,“ শিক্ষার্থীদের  ছোটবেলা থেকেই স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে চাই” : ইউএনও 

নবাগত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে মহানগর এলডিপির নেতৃবৃন্দের সাক্ষাৎ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২০৭ 🪪
নারায়ণগঞ্জ জেলায় নবাগত জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে না-গঞ্জ মহানগর এলডিপি নেতৃবৃন্দ। ২৬ নভেম্বর-২০২৫ ইং, বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উক্ত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এসময় নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান এবং নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা, যানজট নিরসন ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এলডিপির নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৬ প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী ও মহানগর এলডিপির সভাপতি, কামাল প্রধান,  সিনিয়ার সহ-সভাপতি মোক্তার হোসেন,সহ সভাপতি জাহাঙ্গীর খান,সেক্রেটারি শহিদুল্লাহ রিপন, সাংগঠনিক সম্পাদক আলমনগীর হোসেন , স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা মনির হোসেন প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102