সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নাসিকের ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা আক্তারের অবৈধ হাট সরকার বদলালেও মেলেনি বিচার: ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে ২২ মে সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ নারায়ণগঞ্জে সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ কাব্যকথা’র নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব-এ দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ অদক্ষতায় জৌলুস হারাচ্ছে ঐতিহ্যবাহী নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা সাফল্যের এক বছর: নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির বিশাল র‍্যালী ও সমাবেশ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে তরুণদের নেতৃত্বে নতুন যাত্রা শুরু: আত্মপ্রকাশ করলো NGS-এর আংশিক কেন্দ্রীয় কমিটি

আওয়ামী ফ্যাসিবাদ দালালদের বিরুদ্ধে একাই লড়ছেন না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৬০ 🪪
বিগত ১৬ বছরের দুঃশাসন, ফ্যাসিবাদ, জেল–জুলুম, গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, টেন্ডারবাজি ও অর্থপাচার এমন কোন অপকর্ম নেই যা আওয়ামী লীগ সরকার করেনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পতনের পর এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে তাদের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটলেও, সময়ের ব্যবধানে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র।
২৪ আগস্টের পর প্রথম দুই–তিন মাস বিএনপি এবং বিরোধী রাজনৈতিক শক্তির সবাই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কিন্তু সময় যত গেছে, ততই ফ্যাসিবাদের বিরুদ্ধে সেই সম্মিলিত প্রতিবাদের আগুন ম্লান হয়ে গেছে। এখন যেন সবাই নিজের মতো ব্যস্ত, নীরব, একজন ছাড়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
একা টিপুই আজ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে মাঠে ময়দানে ফ্যাসিবাদীরা যেখানে মাথা তুলতে চায় সেখানেই এড. টিপু এখনো কঠোর অবস্থান নেন। আপনারা চুপ হয়ে গেলে একদিন এই ফ্যাসিবাদীরাই দেশটাকে গিলে ফেলবে। অন্যান্য নেতারা যখন নীরব, তখন টিপু অকপটে, নির্ভয়ে, ঝুঁকি মাথায় নিয়ে প্রকাশ্যে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। তার বক্তব্য, পোস্ট, লাইভ ভিডিও সব কিছুতেই তিনি আওয়ামী দালাল ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অটল।
বিএনপির নীরবতা ও দালালপ্রীতি প্রশ্নের মুখে কেবল নীরবতাই নয়, আরও উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে অনেক হেভিওয়েট নেতা পর্যন্ত আওয়ামী লীগের দালাল, ছাত্রনির্যাতন মামলার আসামি ও বিতর্কিত ব্যক্তিদের BNP-তে নিয়ে আসার চেষ্টা করছেন। কিছু ক্ষেত্রে ইতোমধ্যেই দলের ব্যানার-ফেস্টুনে তাদের ছবি দেখা যাচ্ছে। মিডিয়াতেও এসব খবর প্রকাশ পেলেও কোনো কঠোর অবস্থান কেউ নিচ্ছে না।
যেখানে ৫ আগস্টের পর সবাই যেভাবে চাপে রেখেছিল, সেই দৃঢ়তা এখন আর নেই। ফলে ফ্যাসিবাদীরা আবার মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাচ্ছে। সামনে নির্বাচন ছোট দলগুলোও আওয়ামী ভোটের লোভে নীরব বিভিন্ন ছোট দল ক্ষমতার হাওয়া বুঝে আওয়ামী দালালদের ছত্রছায়ায় রাখছে। রাজনীতির মাঠে নৈতিকতা, আদর্শ সব কিছু যেন এখন তলিয়ে গেছে। ১৭ বছর ধরে একা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে টিপুর অনমনীয় অবস্থান
গত ১৭ বছর ধরে ধারাবাহিকভাবে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এড. টিপু।
শাসন পরিবর্তনের পরও তিনি তার অবস্থান পাল্টাননি।
তিনি সতর্ক করে বলেন, আপনারা এখন চুপ থাকলে একদিন এই ফ্যাসিবাদীরা ফিরে এসে আমাদের সব শেষ করে দেবে। বাংলাদেশকে ভারতের আগ্রাসনের সামনে ঠেলে দেবে। তখন আর কিছুই করার থাকবে না।
ফেসবুকের মাধ্যমে ও তার প্রতিটি বক্তব্যেই তিনি বারবার দালালদের বিরুদ্ধে প্রতিরোধ এবং ঐক্যের ডাক দিয়ে যাচ্ছেন। তার ক্ষোভ কেন সবাই চুপ? কেন দালালদের প্রশ্রয় দেওয়া হচ্ছে? যদি দমিয়ে না রাখা হয় ফ্যাসিবাদ আবার ফিরে আসবেই। একা অ্যাডভোকেট টিপুই আজ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে অদম্য কণ্ঠস্বর। এছাড়া সবার মুখে তালা
তার সতর্কবার্তা স্পষ্ট দালালদের রুখে না দাঁড়ালে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102