শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে,সমাজের নেতৃত্বের পরিবর্তন অপরিহার্য- মাওলানা মইনুদ্দিন আহমাদ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ 🪪
১০ নভেম্বর সোমবার নাসিক ১৮ নং ওয়ার্ড এর বাইতুল আমান জামে মসজিদ এলাকায়  বাদ আসর  এলাকাবাসীর সাথে মতবিনিময় শেষে, তামাক পট্টি, নিতাইগঞ্জ এলাকায় শতাধিক নেতাকর্মী নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ। 
এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে,সমাজের নেতৃত্বের পরিবর্তন অপরিহার্য। বিগত সময় গুলোতে স্বৈরাচারীরা শুধু জাতীয় সংসদই নয় দেশের প্রতিটি স্থানে অযোগ্য ব্যক্তিদের নেতৃত্বে বসিয়েছে, এতে করে দেশ একটি তলা বিহীন ঝুড়িতে পরিণত হয়েছে, দেশের অর্থনৈতিক অবস্থা ধসে গেছে, উন্নয়নের নামে কোটি কোটি টাকার বাজেটে নিজেদের পকেট ভারি করেছে। আগামী দিনে দেশকে বসবাস উপযোগী করার জন্য আমানতদার ব্যক্তিদের কাছে নেতৃত্বের দায়িত্ব তুলে দিতে হবে । তাই আসুন আমরা সকলে মিলে আগামী দিনে একটি সুন্দর সুশৃংখল বসবাস যোগ্যা দেশ গঠনে ভূমিকা পালন করি।
এসময় গণসংযোগে আরো উপস্থিত ছিলেন
নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ দক্ষিণ থানা আমীর খলিলুর রহমান টিটু, সেক্রেটারি আলী আহমাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগরী  সেক্রেটারি সোলাইমান হোসেন  মুন্না, আক্তার হুসাইন, শিপলু হাসান, মাসুদুল ইসলাম,নজরুল ইসলাম সহ এলাকার শতাধিক জামায়াত নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102