সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সুজন-সুশাসনের জন্য নাগরিক না’গঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৯২ 🪪

আজ শুক্রবার বিকেলে আলী আহমদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে সুজন-সুশাসনের জন্য নাগরিক নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪-২০২৬ মেয়াদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় সভাটি প্রাণবন্ত ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সভায় কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ, উপজেলা কমিটি গঠন এবং আঞ্চলিক সমস্যা যেমন যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন, শব্দ দূষণ, বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করা।

এছাড়াও, সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১২ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সকাল ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে একটি শোভাযাত্রা ও র‍্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হবে।

সভায় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সভাপতি সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102