সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

যুবসমাবেশ থেকে মাসুদুজ্জামান মাসুদকে সমর্থন জানাল মহানগর যুবদল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ 🪪

তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে আজ ১৮ অক্টোবর ১১ নম্বর ওয়ার্ডের বিবি মরিয়ম স্কুলসংলগ্ন মাঠে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদুজ্জামান মাসুদ বলেন,  “জীবনের প্রধান সংগঠন হলো যুবদল। তাই যুবদলের প্রতিটি কর্মকান্ডে আমি আমার অতীত ও বিশ্বাসকে খুঁজে পাই। এটি শুধু আমার ভালোবাসা নয়, একই সঙ্গে আমার দুর্বলতা। গত ১৭ বছরে দেশের প্রায় সব প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আইন, প্রশাসন, সংসদ, শিক্ষা, স্বাস্থ্য, নির্বাচন কমিশন, এমনকি দুর্নীতি দমন কমিশন সবই কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এই ভাঙা রাষ্ট্রকে পুনর্গঠন করা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি সময়োপযোগী ও বাস্তবসম্মত একটি রূপরেখা, যার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের সংস্কার এবং যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সকলে মিলে তাকেই জয়যুক্ত করার সর্বোচ্চ চেষ্টায় থাকব। নিজেদের মধ্যে কিছু ভুলবোঝাবুঝি থাকতেই পারে, কিন্তু দিনশেষে আমরা সবাই বিশ্বাস করি আমরা জাতীয়তাবাদী দল করি অন্তর থেকে। নিজেদের মধ্যে কুৎসা রটানো বন্ধ করে এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। আসুন, আমরা সবাই মিলে পরিকল্পনা করি আগামীর নির্বাচন ও আগামীর বাংলাদেশ কীভাবে জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে পরিচালিত হবে। সময় এখন ঐক্যের, সময় এখন দেশ ও দলের স্বার্থে একযোগে এগিয়ে চলার।”

দেশের ভবিষ্যৎ গঠনে যুবসমাজের ভূমিকা প্রসঙ্গে মাসুদ বলেন,”আজকের যুবকরাই আগামী রাষ্ট্রগঠনের স্থপতি। তাই আমি আহ্বান জানাই বিভাজন নয়, ঐক্য চাই; প্রতিশোধ নয়, পরিবর্তন চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দৃঢ়তা এবং তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আমরা গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হব। বাংলাদেশকে বাঁচাতে হলে রাষ্ট্রকে মেরামত করতে হবে। আর সেই মেরামতের রূপরেখা আজ আমাদের হাতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি। আসুন, আমরা সবাই মিলে সেই দিকনির্দেশনায় এগিয়ে যাই, গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে।”

সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর এবং মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ। এছাড়াও সমাবেশে মহানগর বিএনপি, যুবদল ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102