শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে শোকজের পর বদলি মেধা বিকাশে বিতর্কের বিকল্প নেই: বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ কাল রূপগঞ্জে আসছেন স্বাস্থ্যমন্ত্রী ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদার শেষকৃত্য নিয়ে জটিলতার অবসান, বিল্লালের লাশ দাফনের নির্দেশ হাই কোর্টের হোসিয়ারী কমিউনিটি সেন্টারের অফিস কক্ষ দখলের অভিযোগ বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে, পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ বন্দরে জমি বিরোধে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে শ্রদ্ধা জানালেন আরিফুল ইসলাম টিটু ঢালি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে হীরা সরদারের শ্রদ্ধা ও সংগ্রামী শুভেচ্ছা শুধু পুলিশের পক্ষে যানজট নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা: এসপি হাবিবুর রহমান 

বিএনপি নেতা আক্তার হোসেন অপুর মায়ের মৃত্যুতে জাকির খানের শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৩০ 🪪

নারায়ণগঞ্জ মহানগর প্রজন্ম দলের সদস্য সচিব মোঃ আক্তার হোসেন অপুর মা আনোয়ারা বেগম (৭২) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং মহানগর বিএনপি নেতা জাকির খান।

এক শোকবার্তায় জাকির খান বলেন, “আনোয়ারা বেগমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আল্লাহ যেন তাঁদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।”

তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জাকির খান আরও বলেন, এই কঠিন সময়ে তিনি আক্তার হোসেন অপু ও তাঁর পরিবারের পাশে আছেন।

মরহুমা আনোয়ারা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া নিবাসী ছিলেন।

আজ বাদ মাগরিব পাইকপাড়া জামে মসজিদে জানাজা শেষে পাইকপাড়া বড় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102