বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভিপি বাদলের নির্দেশে কদম রসুল দরগাহ্ শরীফে দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৬৩৪ 🪪

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ই আগস্টের সকল শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল এর নির্দেশে কদম রসুল দরগাহ্ শরীফে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ( ১০ আগষ্ট ) বাদ আছর বন্দরের কদম রসুল দরগাহ্ শরীফে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নারায়াণগঞ্জ সদর থানা যুবলীগের সভাপতি শ্রমিক নেতা এস টি আলমগীর সরকারের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের কার্যকরী সদস্য সাব্বির আহমেদ মাসুদ, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, জেলা আওয়ামী লীগ নেতা নূর হোসেন,হুমায়ূন কবির,না’গঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন জসিম, বিটিভির প্যানেল এডিটর মো. হেলাল উদ্দিন,বন্দর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল ভূইয়া, জাতীয় পার্টির না’গঞ্জ মহানগর মানবাধিকার বিষয়ক সম্পাদক ওসমান আলী লিটন, দরগাহ মোত্তাওয়ালি কমিটির সহ সভাপতি সৈয়দ গোলাম রসুল রনি, সদস্য লোকমান হোসেন রানা,হাজী সালেহ বাবা ইয়ামেনীর খাদেম মো. জয়নাল প্রধান,মো.রুবেলসহ স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন কদম রসুল দরগাহ্ শরীফের পেশ ইমাম হাফেজ মাওলানা শরীফুল্লাহ শাহীন।পরে বাদ মাগরিব বন্দর সালেহ নগরে হাজী সালেহ বাবা পীর ইয়ামেনি মাজার শরীফেে ১৫ আগষ্টের সকল শহীদদের রুহের মাগফেরাত ও দেশের উন্নয়ন, সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102