রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে  দিনব্যাপী রান্না’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের অভিযোগে ছাত্র ফেডারেশন সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালাম এমপি নির্বাচিত হওয়ায় ১৬ নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের দোয়া  আড়াইহাজার নাগরিক সোসাইটির আহ্বায়ক হলেন সিআইপি নুরখাঁন, সদস্যসচিব লায়ন কামাল হোসেন পলাশ মান্নানের বিজয়ে সনমান্দীতে দোয়া মাহফিল রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়ে ছাই আসবাবপত্র স্বৈরাচার প্রতিরোধ দিবসে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলি নারায়ণগঞ্জ-৫ আসনে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুনের এড.আবুল কালাম চতুর্থবার এমপি নির্বাচিত হওয়ায় ইসমাইল হোসেন কাউছারের অভিনন্দন নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালামের জয় ও বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আমলাপাড়ায় দোয়া মাহফিল

এনজিবি’র প্রথম সমন্বয় সভা সিদ্ধিরগঞ্জে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ 🪪

নিউ জেনারেশনস বাংলাদেশ (এনজিবি)’র প্রথম সমন্বয় সভা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন এনজিবি’র নারায়ণগঞ্জ জেলার ৭টি থানার সদস্যবৃন্দ। এছাড়াও এনজিবি’র সাথে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, ফিট নারায়ণগঞ্জ, লজিক অফ বাংলাদেশ, এনএসএস, বিএচএস, আদমজী যুব সমাজ’র সংগঠকবৃন্দ সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।

সভায় এনজিবি থেকে উপস্থিত ছিলেন, মেহরাব হোসেন প্রভাত, আলিফ দেওয়ান, ফাহিম মুনতাসির শুভ, সাগর ইসলাম, সোহাইল ইসলাম ইফতি, আলিফ মাহমুদ, সিয়াম, তাওহিদ, মেহেদী হাসান অন্তর, ফাহিম খন্দকার অনিক, পিউশ, ইরফান, নিরজন, মারুফ, হাসিবুল রিদুল, আব্দুর রহমান তাসিন, হাবিবুর রহমান, সাকিব, হানজালা, নাবিল, শ্যামল, নাসির, ফাহিম, তামিম, প্রীতম প্রমুখ।

সমম্বয় সভায় এনজিবির সদস্যরা উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, এনজিবি হচ্ছে একটি সামজিক সংগঠন যা নাগরিক অধিকার আদায়ের বাহক হিসেবে কাজ করবে। এবং ঐক্য লক্ষ্য বাস্তবায়ন এই স্লোগান সামনে রেখে এনজিবি এগিয়ে যাবে। আমাদের সংগঠনে অরাজনৈতিক ব্যক্তি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরাও থাকবে। তবে কাজগুলো হবে অরাজনৈতিক। আমরা দেশ ও দেশের নাগরিকের জন্য ভালো কিছু করতে চাই। সামাজিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, মানবিক সহায়তা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা ও সংহতি, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার উদ্দেশ্যে এনজিবি সর্বদা কাজ করে যাবে।

সমম্বয় সভায় এনজিবির সদস্যরা উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, এনজিবি হচ্ছে একটি সামজিক সংগঠন যা নাগরিক অধিকার আদায়ের বাহক হিসেবে কাজ করবে। এবং ❝ঐক্য, লক্ষ্য, বাস্তবায়ন❞ এই স্লোগান সামনে রেখে এনজিবি এগিয়ে যাবে। আমাদের সংগঠনে অরাজনৈতিক ব্যক্তি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরাও থাকবে। তবে কাজগুলো হবে অরাজনৈতিক। আমরা দেশ ও দেশের নাগরিকের জন্য ভালো কিছু করতে চাই। সামাজিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, মানবিক সহায়তা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা ও সংহতি, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার উদ্দেশ্যেএনজিবি সর্বদা কাজ করে যাবে। এনজিবি’র সদস্যরা জানান, আজকের সমন্বয় সভায় উপস্থিত সকলেই এনজিবি’র প্রতি ইতিবাচক সংহতি প্রকাশ করেছেন। এবং এনজিবি’র সাথে থাকতে ও এগিয়ে নিয়ে যেতে একাত্বতা প্রকাশ করেন। খুব শীঘ্রই এনজিবি’র জেলা এবং কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হবে বলে জানান তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102