রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা

৫ দফা দাবিতে না’গঞ্জে মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ 🪪
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫- দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যােগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
২৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম’আ নারায়ণগঞ্জ  শহরের মিশনপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি নবাব সলিমুল্লাহ সড়ক হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলোতে পদক্ষিন করেন।
এসময় নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার এর সভাপতিত্বে  উক্ত  বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির আলহাজ্ব মমিনুল হক সরকার।
মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন দেশে ইসলামের বিজয় হলে, কুরআনের বিজয় হলে, আল্লাহ যদি জামায়াত ইসলামীকে দেশের দায়িত্ব পালন করার সুযোগ দেন তাহলে দেশের সকল মানুষ ন্যায় বিচার পাবে, শান্তিতে থাকবে, দেশে আর কোন ধরনের অভাব থাকবেনা।  তিনি আরো বলেন মানুষের কল্যানে কাজ করতে জামায়াতের সাথে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসুন এবং কুরআনের আলোয় আলোকিত হতে জামায়াতকে নির্বাচিত করুন।
এসময় মাওলানা আবদুল জব্বার বলেন দেশের সাধারণ মানুষ এবার পরিবর্তন চায়,পতিত স্বৈরাচারী সরকারের মতো আর কোন ভোট ডাকাতি দেখতে চায়না। দেশের সিংহ ভাগ মানুষ যেখানে পি আর পদ্ধতি চায় আশা করি নির্বাচন কমিশন আমলে নিয়ে অনতিবিলম্বে যখন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হবে তখন ফাইনালি ভাবে পি আর পদ্ধতি রাখতে হবে। তিনি আরো বলেন আরো একটি গুরুত্বপূর্ণ  বিষয়  হলো লেভেল প্লেন্ডিং ফ্লিড, যারা নির্বাচন, নির্বাচন করছেন আগের মতো যদি ভোট ডাকাতি হয়ে যায়, আগের মতো যদি আহমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার মতো অবস্থা হয়। এটি বাংলাদেশের আর কেউ মেনে নিবেনা। যারা সংস্কার ছাড়া নির্বাচন জিকির করছেন, তাদের উদ্যেশে তিনি বলেন আমাদের পার্শ্ববর্তী দেশে একটি ষড়যন্ত্র মূলক পরিকল্পা হচ্ছে, যেনোতেনো করে বাংলাদেশে  একটি নির্বাচন দিয়ে আবার একটি দলকে নির্বাচিত করে স্বৈরাচারী করে গড়ে তোলা। এটা বাংলাদেশের সাধারণ মানুষ আর মেনে নিবেনা।
মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় উক্ত প্রোগামে আরো উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম,  সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, মুহাম্মদ জাকির হোসাইন,মাওলানা ওমর ফারুক, সাঈদ তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মুজিবুর রহমান মিয়াজি শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি  হাফেজ আবদুল মোমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102