শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

চর সৈয়দপুর এলাকায় মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯১ 🪪
২১ সেপ্টেম্বর রবিবার বাদ আসর নারায়ণগঞ্জ  সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় গণসংযোগ কালে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী  আমির নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
 এসময় তিনি বলেন বিগত আমলে পতিত স্বৈরাচারী সরকার উন্নয়নের নামে জনগণের টাকা লুটপাট করে খেয়েছে। শুধু তাই নয় এরা মানুষের অধিকার হরণ করেছে। সমাজের মধ্যে  মাদক, কিশোরগ্যাং এমন ভাবে ছড়িয়েছে যা বর্তমানে একটি ব্যাধি হিসেবে রুপ ধারণ করেছে। মানুষ আল্লাহর পথে চললে, পরকালের কথা স্বরণ রাখলে কোন অন্যায়ের সাথে যুক্ত হতে পারেনা। এর জন্য রাস্ট্রের ও দায়িত্ব রয়েছে। রাস্ট্রের সেই দায়িত্ব যথাযথভাবে পালন না করায় আজ সমাজের এই অবক্ষয়। তাই আসুন আগামী প্রজন্মকে রক্ষায় আল্লাহর দেওয়া বিধান আল কুর আন দিয়ে রাস্ট্র চালানোর সিদ্ধান্ত নিয়ে আগামী সংসদ নির্বাচনে সৎ ও আল্লাহওয়ালা লোকদের ভোট দিয়ে নির্বাচিত করি।
এ সময় দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে চর সৈয়দপুর, বর্ণালী গার্মেন্টস, কবরস্থান রোড হয়ে অলি-গলিতে গণসংযোগ করেন।
 আরো  উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ দক্ষিণ সাংগঠনিক থানা আমীর খলিলুর রহমান টিটু, থানা সেক্রেটারি আলী আহমাদ,  গোগনগর ইউনিয়ন দক্ষিণ সভাপতি মাওলানা আক্তার হোসাইন, গোগনগর মধ্য ইউনিট সভাপতি মো শিপলু হাসান ও উত্তর ইউনিট সভাপতি গোলাম মোস্তফা রবিন সহ শতাধিক জামায়াতের নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102