সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত 

না’গঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: জরিমানা ও পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১২৯ 🪪

পরিবেশ সুরক্ষায় নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ (বুধবার) জেলার সদর উপজেলার জালকুড়ি এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০০২) অনুযায়ী নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মেসার্স মফিজ এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অপরাধে ৪,০০০ (চার হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। একইসাথে প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৬ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা। তাঁকে প্রসিকিউশন সহায়তা প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ-এর সহকারী পরিচালক জনাব মো. রাসেল মাহমুদ।

অভিযান পরিচালনার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এসময় জনসাধারণের মধ্যে লিফলেটও বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর প্রত্যক্ষ নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এই গুরুত্বপূর্ণ অভিযান পরিচালিত হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102