রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন না’গঞ্জ মহানগর বিএনপি নেতা ফতেহ রেজা রিপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৯০ 🪪

পবিত্র ঈদুল আজহার মহিমান্বিত উপলক্ষে নারায়ণগঞ্জসহ সমগ্র দেশবাসী, বিশ্বজুড়ে অবস্থানরত মুসলিম উম্মাহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিটি স্তরের নেতা-কর্মীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, ফতেহ মোহাম্মদ রেজা রিপন। বুধবার ৪ জুন এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি এই উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করেন।

শুভেচ্ছা বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগের এক মহান বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত। এই উৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির অমলিন ধারা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা যেন মানবকল্যাণে ব্রতী হতে পারি, এটাই হোক আমাদের প্রার্থনা।”

বার্তায় তিনি বিশেষভাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু কামনা করে বলেন, “তাঁর সুস্থতা আজ আমাদের দলের প্রতিটি নেতা-কর্মীর হৃদয়ের আকুতি। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করছি।” একইসাথে, তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক মঙ্গল কামনা করেন।

ফতেহ রেজা রিপন দেশবাসী ও দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ঈদের শুভেচ্ছা পুনর্ব্যক্ত করেন এবং ত্যাগের এই মহিমান্বিত দিনে সকল ভেদাভেদ ভুলে দেশ ও দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। তিনি বলেন, “আসুন, ঈদের এই পবিত্র দিনে আমরা দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার শপথ গ্রহণ করি এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাই।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102