শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

৪৮ ঘন্টার মধ্যে সিদ্ধিরগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি লিটন র‍্যাবের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৯১ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি লিটন ওরফে লিটাকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। শনিবার (১৭ মে, ২০২৫) সন্ধ্যায় জেলার আড়াইহাজার থানাধীন পায়রা চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কামাল মিস্ত্রীর ছেলে টুটুল হোসেন তার স্ত্রীকে নিয়ে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। একই এলাকায় তাদের আত্মীয়, বিবাদী লিটন ওরফে লিটা (৩০) বসবাস করত এবং আত্মীয়তার সুবাদে প্রায়শই তাদের বাসায় আসা-যাওয়া করত। এই সুযোগে লিটন তার খালাতো ভাইয়ের স্ত্রীর প্রতি কুনজর দেয় এবং বিভিন্ন সময়ে অশালীন কথাবার্তা ও কুপ্রস্তাবের মাধ্যমে উত্যক্ত করার চেষ্টা করত। ভুক্তভোগী নারী তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লিটন তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাতো।

এরই জের ধরে, গত ১৪ মে (২০২৫) ভোরে ভুক্তভোগীর স্বামী টুটুল হোসেন নাস্তা আনার জন্য বাসা থেকে বের হলে, লিটন এই সুযোগ কাজে লাগায়। সকাল আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে সে কৌশলে ভুক্তভোগীর বসতঘরের পশ্চিম দিকের টিনের চাল উঁচু করে ঘরের ভেতরে প্রবেশ করে। ভুক্তভোগী নারী বিষয়টি টের পেয়ে চিৎকার করার চেষ্টা করলে লিটন তার মুখ চেপে ধরে, ভয়ভীতি ও হুমকি দিয়ে শয়নকক্ষে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মামলা রুজু হওয়ার পর, র‍্যাব-১১, সদর কোম্পানী, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল মামলার একমাত্র আসামি লিটনকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ শুরু করে। পরবর্তীতে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ এর দলটি শনিবার (১৭ মে, ২০২৫) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পায়রা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ধর্ষণ মামলার একমাত্র আসামি লিটন ওরফে লিটা (৩০), পিতা- মৃত দেলোয়ার হোসেন, সাং- কদমতলী কলেজপাড়া (স্বর্ণকার জাহাঙ্গীর মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব সূত্রে জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102