শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

২১ ফেব্রুয়ারি খেলাফত মজলিসের কর্মী সম্মেলন বাস্তবায়নে সদর থানার প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮০ 🪪
আগামী ২১ ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জের জামতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে খেলাফত মজলিসের জেলা ও মহানগর শাখার কর্মী সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে ৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে সাতটায় সদর থানা শাখার এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সহ-সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন সিকদার, বায়তুলমাল সম্পাদক মুহাম্মাদ ছফিউল্লাহ, উলামা সম্পাদক মাওলানা জালাল, মাওলানা রাশেদ সহ বিভিন্ন ওয়ার্ড শাখার দায়িত্বশীলবৃন্দ।
সভায় কর্মী সম্মেলন বাস্তবায়নে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং শাখা পর্যায়ে কর্মবন্টন করা হয়েছে। উল্লেখ্য- জেলা ও মহানগর আয়োজিত উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। আরো উপস্থিত থাকবেন, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102