শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
না’গঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তজার্তিক দাবা’র উদ্বোধন ২৫ সেপ্টেম্বর বক্তাবলীর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী মেম্বার গ্রেপ্তার ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে নারায়ণগঞ্জে জামায়াতের প্রস্তুতি সভা আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ  নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ‘আতঙ্ক’ সৃষ্টি: সেই ভাইরাল দুই তরুণ আটক ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন

ডিসি এসপি’র সাথে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখার সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৬৪ 🪪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সোমবার (২৯ জুন) দুপুরে সংগঠনের উদ্যোগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করা যায়। সমাজের প্রতিটি সমস্যা সংক্রান্ত বিষয় তুলে ধরা যায় এবং সমস্যা সমাধানে দ্রুত কাজ করা যায়। আপনারা যেকোন প্রয়োজনে আমাকে জানাবেন আমি সর্ব বিষয়ে আপনাদের সহযোগিতা করবো। তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। দেশের মূল স্তম্ভের একটি। সমাজের প্রতিটি বিষয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত কাজ করে চলেছে। আপনারা সমাজের সমস্যাগুলো পত্রিকার মাধ্যমে তুলে ধরুন আমরা সেগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নিবো। তিনি যেকোন বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এ সংগঠনের সাফল্য কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শাখার উপদেষ্টা এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সভাপতি জাহাঙ্গীর আলম জনি, সহ-সভাপতি মাহমুদুল ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক সাজু হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক জহিরুল হক, কার্যকরী সদস্য মোক্তার হোসেন, মোঃ হোসেন খান সুজন ও শাহজাহান চৌধুরী মাসুম।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102