শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
না’গঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তজার্তিক দাবা’র উদ্বোধন ২৫ সেপ্টেম্বর বক্তাবলীর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী মেম্বার গ্রেপ্তার ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে নারায়ণগঞ্জে জামায়াতের প্রস্তুতি সভা আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ  নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ‘আতঙ্ক’ সৃষ্টি: সেই ভাইরাল দুই তরুণ আটক ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন

নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগে এসপির হুঁশিয়ারি: “মেধাই হবে নিয়োগের একমাত্র মাপকাঠি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৮১ 🪪

নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশের ‘ক্যাডেট এএসআই (নি:)’ পদে নিয়োগ-২০২৬ এর মাঠ পর্যায়ের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত ২৪ জুন শুরু হওয়া এই প্রাথমিক বাছাই প্রক্রিয়া আজ ২৬ জুন (শুক্রবার) দুপুর ১২টায় শেষ হয়।

নিয়োগ কার্যক্রমের প্রথম দিন থেকেই নারায়ণগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং পুলিশ হেডকোয়ার্টার্স (ঢাকা)-এর প্রতিনিধি এআইজি (ইন্সপেকশন-২) নিশাত এ্যঞ্জেলাসহ নিয়োগ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে প্রার্থীদের শারীরিক যোগ্যতা ও নথিপত্র অত্যন্ত নিবিড়ভাবে যাচাই করেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী চলা এই কঠোর বাছাই প্রক্রিয়ায় শারিরীকভাবে যোগ্য এবং প্রাথমিক নথিপত্র যাচাইয়ে উত্তীর্ণ ১৪৭ জন প্রার্থীকে পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পর্যায়ক্রমে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন শেষে চূড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনীত করা হবে।

নিয়োগ প্রক্রিয়া চলাকালীন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী প্রার্থীদের উদ্দেশে বলেন, “এএসআই পদে নিয়োগ হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। কোনো প্রকার তদবির বা অর্থের বিনিময়ে নয়, বরং যারা প্রতিটি পরীক্ষায় নিজেদের মেধা ও শারীরিক যোগ্যতার প্রমাণ দেবে, তারাই কেবল নিয়োগ পাবে। ‘সেবার ব্রতে চাকরি’ পেতে হলে নিজের যোগ্যতার ওপর আস্থা রাখতে হবে।”

এ সময় তিনি পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের দালাল বা প্রতারক চক্রের হাত থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “নিয়োগ দেওয়ার নাম করে কেউ যদি আর্থিক লেনদেনের প্রস্তাব দেয়, তবে সাথে সাথে পুলিশকে অবহিত করুন। কোনো প্রতারক চক্রের খপ্পরে পড়ে নিজেদের ক্ষতি করবেন না।”

প্রথমবারের মতো প্রবর্তিত এই ক্যাডেট এএসআই নিয়োগ প্রক্রিয়ায় পুলিশের এমন পেশাদারিত্ব এবং স্বচ্ছতা দেখে সন্তোষ প্রকাশ করেছেন চাকরিপ্রত্যাশী ও তাঁদের অভিভাবকেরা।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102