বুধবার, ০৬ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

ডেঙ্গু আক্রান্ত জাসাস নেতা আনিসুল ইসলাম সানিকে দেখতে গেলেন মহানগর বিএনপির সদস্য সচিব টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু ডেঙ্গু জ্বরে আক্রান্ত অসুস্থ দলীয় নেতা আনিসুল ইসলাম সানিকে দেখতে তাঁর বাসভবনে গিয়েছেন। আজ ১লা ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় শহরের বি.বি. রোডস্থ বাসভবনে গিয়ে তিনি অসুস্থ নেতার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

কেন্দ্রীয় জাসাসের সিনিয়র যুগ্ম-আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আনিসুল সানি বেশ কিছুদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

এসময় এডভোকেট টিপু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাওয়ার খোঁজ নেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আনিসুল সানির আশু রোগমুক্তি কামনা করেন।

সাক্ষাতকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদার, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. দুলাল এবং বিএনপি নেতা মনির হোসেন ও মো. মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102