বুধবার, ০৬ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

‘না’গঞ্জ শহর ও বন্দর একই মায়ের দুই সন্তান, আলাদা করার সুযোগ নেই’- মাসুদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিশিষ্ট বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “নারায়ণগঞ্জ শহর এবং বন্দর একই মায়ের দুই সন্তান। এদের কখনোই আলাদা করে দেখা যাবে না। বন্দরবাসীর যৌক্তিক দাবি-দাওয়ার পাশে আমি সবসময় থাকবো।”

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সদ্য দলে ফেরা নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের নিয়ে আতাউর রহমান মুকুলের বাসভবনে পৌঁছালে মাসুদুজ্জামান মাসুদকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সাবেক এই উপজেলা চেয়ারম্যান।

সাক্ষাৎকালে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আমাদের শৈশব-কৈশোর এই দুই পাড়েই কেটেছে। গত কয়েক মাস ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি শহর ও বন্দরজুড়ে ঘুরেছি। তবে বন্দরের বর্তমান অবস্থা দেখে আমি ব্যথিত। দীর্ঘদিন ধরে বন্দরবাসীর সঙ্গে ভোটের রাজনীতি হয়েছে, কিন্তু তাদের প্রাণের দাবিগুলো সবসময় উপেক্ষিতই রয়ে গেছে।”

বন্দরের যোগাযোগ ব্যবস্থা ও দুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি বলেন, “এতটুকু নদীপথ পাড়ি দিতে গিয়ে প্রতিবছর বহু মায়ের বুক খালি হয়। স্বাধীনতার ৫৪ বছর পরও এমন ভোগান্তি মেনে নেওয়া যায় না। বর্তমানে যে সেতুটি আছে, তা বন্দরবাসীর কোনো কাজে আসছে না। ইনশাআল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করতে পারলে বন্দরবাসীর যাতায়াতের সুবিধার্থে আমরা প্রয়োজনীয় ও কার্যকর সেতুর দাবি জানাবো। বন্দরবাসীর যৌক্তিক অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।”

এসময় তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে নদীর এপাড়-ওপাড়ের সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক নুরু উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সদস্য বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন।

এছাড়াও সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, গোলাম নবী মুরাদ, অ্যাডভোকেট হান্নান সরকার, আনিসুর রহমান, যুবদল নেতা মো. খোকন ও মো. মাসুদ মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102