শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ একত্রে হওয়ায় দায়িত্ব আরও বেড়ে গেছে : মুহাম্মদ গিয়াসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২০ 🪪

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, সোনারগাঁয়ে তার নিজের এবং আরও অনেক যোগ্য প্রার্থী রয়েছেন, যারা সবাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, যিনিই ধানের শীষ প্রতীক পাবেন, তাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য। তিনি নিজের জন্য নয়, বরং সকলের জন্য ভোট চেয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন আরও বলেন, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ একত্রে হওয়ায় তার দায়িত্ব আরও বেড়ে গেছে। সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে বিএনপির প্রার্থীকে বিজয়ী করা তার দায়িত্ব ও কর্তব্য। তিনি উল্লেখ করেন, যদি এখানে বিএনপির প্রার্থী বিজয় লাভ না করেন, তবে তার মান-সম্মান নষ্ট হবে এবং তিনি সমালোচিত হবেন। তিনি তিনটি আসনেই বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন এবং উপস্থিত নেতাকর্মীদেরও একই কাজ করার আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা কারো বিরুদ্ধে কথা বলবো না। দলীয় নেতাদের সমালোচনা করবো না। যদি করি তাহলে দলের ক্ষতি হবে আপনাদেরও ক্ষতি হবে। আমরা ঐক্যের বন্ধনে কাজ করতে চাই।”

সোনারগাঁ থানা যুবদল নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে এই সভায় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মুহাম্মদ সাদরিল, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য আমির হোসেন, সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক শহীদুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, থানা যুবদলের সাবেক সহ-সভাপতি কাজী এনামূল হক রবিন, সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম মোল্লা, প্রতিষ্ঠাকালীন সদস্য থানা যুবদলের লায়ন শফিকুল ইসলাম নয়ন, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন নাসির, সন্তুপুরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাউসার আহমেদ, যুবদল নেতা এমদাদ হোসেনসহ এলাকার গণ্যমান্য মুরুব্বি ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102