শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে নেতাকর্মীদের আহবান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২১৭ 🪪

বাংলাদেশ জাতয়িতাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, আমরা জাতীয়তাবাদী জিয়া সৈনিকদল ৩১ দফা বাস্তবায়নে জনগনের দোড় ঘোড়ায় আমাদের যেতে হবে এ কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার আহবায়ক গোলাম মোস্তফা সুমন। শুক্রবার (২০ জুন) বিকেলে জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে আয়োজিত তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ থেকে তিনি এ কথা বলেন।

গোলাম মোস্তফা সুমন বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ আওয়ামী সরকারের সময় মামলা হামলার কারনে বাড়িঘরে থাকতে পারিনি। আমাদের নেতাকর্মীরা একসাথে কোথাও বসতে পারিনি। এখন সময় এসেছে দেশের জন্য জনগনের জন্য করার আমাদের তা করতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগনকে জানাতে হবে । আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেয় তার পক্ষেই আমাদের কাজ করতে হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলার আহবায়ক জি এম সুমন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান প্রধান মিন্টু, জাসাস সিদ্ধিরগঞ্জ থানার আহবায়ক শামীম ঢালী, জিয়া সৈনিক দল মহানগর শাখার আহবায়ক আলী ইমরান, সদস্য সচিব কবির হোসেন, মহানগর সদস্য আব্দুর রহিম, জাকির হোসেনসহ মহানগর, থানাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মনির হোসেন। এ সময় নারায়ণগঞ্জ মহানগর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও সোনারগাঁও থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102