শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে না’গঞ্জে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৭,৩০০ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৮৪ 🪪

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। শুক্রবার (০৪ জুলাই ২০২৫) জেলার সাইনবোর্ড মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ান-এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে নারায়ণগঞ্জ বিআরটিএ।

অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় (প্রধানত ৬৬, ৮০, ৯২(১) ও ৯৯) মোট ৭টি মামলা দায়ের করা হয়। প্রধানত হেলমেট পরিধান না করা, ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেনের অনুপস্থিতি এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। জরিমানা বাবদ মোট ৭,৩০০ টাকা আদায় করা হয়েছে বলে জানা গেছে।

অভিযানকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ান চালক, পরিবহন মালিক ও টিকিট কাউন্টার সংশ্লিষ্টদের কঠোরভাবে আইন মেনে চলার নির্দেশ দেন। তিনি বলেন, “যাত্রীসেবা যেন নিয়ম ও নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ থাকে, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। ঈদযাত্রায় কোনো প্রকার অনিয়ম ও যাত্রী হয়রানি বরদাশত করা হবে না।”

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদযাত্রা নিরাপদ ও যানজটমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102