বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অর্থনীতির নিয়ন্ত্রণ হারানোর পথে, কঠিন পরীক্ষার মুখোমুখি সরকার কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর

প্রধানমন্ত্রী কর্তৃক ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধন: ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন নারায়ণগঞ্জের ডিসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১২০ 🪪

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ও চেতনাকে চিরজাগরুক রাখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধন করেছেন। আজ বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।

প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি)  মোঃ রায়হান কবির।

এ সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), এবং জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়াও অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় কবির জীবন, সাহিত্য ও দর্শনের ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির জানান, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনা ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হবে। এ লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এই আয়োজনে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সমাপনীতে জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102