শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস নারায়ণগঞ্জে জুলাই শহিদদের প্রতি জেলা পুলিশের গভীর শ্রদ্ধা নারায়ণগঞ্জে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতা আবদুল জব্বারের বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত “জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে” — মুমিনুল হক সরকার জুলাই হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব  ৫০ হাজার মানুষের কান্না ছুঁয়ে দিলেন সজীব: জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির ছোঁয়া ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রাশেদ গ্রেপ্তার ঐতিহাসিক ১৬ জুলাই: শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করলেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন মদনগঞ্জে কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল

সিদ্ধিরগঞ্জে পুলিশের সফল অভিযান: পিস্তল ও ম্যাগাজিনসহ অস্ত্রধারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১১৩ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে একটি সচল পিস্তল ও ম্যাগাজিনসহ মো. নাজির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত গভীর রাতে থানার এনায়েতনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের সার্বিক নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মোঃ মনির হোসেন এবং এএসআই (নিরস্ত্র) এস এম ইলিয়াস হোসেনসহ পুলিশের একটি চৌকস দল।

অভিযান চলাকালীন রাত আনুমানিক ৩:৩০ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের ১/২, এনায়েতনগর (মিজি মেনশন) এলাকার জনৈকা আয়েশা খাতুনের বাড়ির পশ্চিম পাশে অভিযান চালায় পুলিশ। এসময় সেখানে একটি ইটের প্রাচীর বেষ্টিত তেঁতুল গাছের শিকড়ের ভেতর লুকানো অবস্থায় ১টি সচল পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। একই সাথে আসামির কাছ থেকে ১টি কালো রঙের রিয়েলমি (realme) অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত নাজির হোসেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বেজগাঁও এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে জনৈকা বেবী বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102