বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অর্থনীতির নিয়ন্ত্রণ হারানোর পথে, কঠিন পরীক্ষার মুখোমুখি সরকার কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর

গত ১৭ বছরের ফ্যাসিবাদের পেছনে এক শ্রেণির সাংবাদিক দায়ী: এনিডিএ চেয়ারম্যান রাজিব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৭৩ 🪪

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেছেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। গত ১৭ বছর দেশে যে ফ্যাসিবাদের জন্ম হয়েছে, তার পেছনে অন্যতম নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে সাংবাদিক সমাজের একটি অংশ। তারা যদি বস্তুনিষ্ঠ সংবাদ এবং ন্যায়নীতির পক্ষে থাকতো, তবে হয়তো আমাদের এই ভয়াবহ ফ্যাসিজম দেখতে হতো না।”

শনিবার (২৭ জুন) বিকেলে নগরীর জামতলা এলাকার হীরা কমিউনিটি সেন্টারে ‘এমএইচ টিভি’ (MH TV)-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুকুল ইসলাম রাজিব তাঁর বক্তব্যে বিগত দেড় দশকের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির কথা স্মরণ করে বলেন, “সাংবাদিকদের কাজ সত্য প্রকাশ করা। কিন্তু গত ১৭ বছর আমরা দেখেছি কীভাবে সত্যকে ধামাচাপা দিয়ে ফ্যাসিবাদের পথ সুগম করা হয়েছে। আমরা আশাবাদী যে, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশকে নতুনভাবে বিনির্মাণ করার যে স্বপ্ন জাগিয়েছেন, সেই যাত্রায় সাংবাদিক সমাজ এবার ভিন্নভাবে আবির্ভূত হবে।”

সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, “যেটা সত্য সেটাই তুলে ধরুন। সেই সংবাদ যদি আমাদের দলের বিপক্ষে যায় কিংবা আমার নেতার বিপক্ষেও যায়—তাতেও আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই সাংবাদিকরা নির্মোহভাবে সত্য প্রকাশ করুক।”

গণমাধ্যমকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে এনডিএ চেয়ারম্যান বলেন, “স্বজনপ্রীতি বা কারো বিশেষ উদ্দেশ্য সফল করতে সংবাদ পরিবেশন করবেন না। কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। আপনাদের এমন কোনো কর্মকাণ্ড যেন সমাজে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করে। সাংবাদিকতার মহান পেশার গুরুত্ব অনুধাবন করেই আপনাদের কাজ করতে হবে। এটাই আমাদের সরকারের চাওয়া এবং প্রতিটি নাগরিকের প্রত্যাশা।”

অনুষ্ঠানে এমএইচ টিভির ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বর্ষপূর্তির কেক কাটা হয় এবং তবারক বিতরণ করা হয়।

রাজিবের এই সাহসী ও তথ্যনির্ভর বক্তব্য উপস্থিত সুধীজন এবং সাংবাদিকদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করছেন, রাজনৈতিক নেতৃত্বের এমন উদার মানসিকতা নারায়ণগঞ্জের সাংবাদিকতার পরিবেশকে আরও স্বচ্ছ ও শক্তিশালী করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102