শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর হওয়ার নির্দেশনা: নারায়ণগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৫০ 🪪

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বিশেষ সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে জেলা পুলিশ এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

“শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প (৩য় সংশোধিত)”-এর আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচ্য বিষয় ছিল শব্দদূষণের ভয়াবহতা এবং এটি নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের প্রয়োগ।

প্রশিক্ষণ সেশনে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে শব্দদূষণের বিভিন্ন উৎস এবং মানবদেহ ও পরিবেশের ওপর এর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়। বিশেষ করে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫’ অনুযায়ী মাঠপর্যায়ে কর্তব্যরত পুলিশ সদস্যরা কীভাবে হাইড্রোলিক হর্ন ও উচ্চ শব্দ সৃষ্টিকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন, সে বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা; বিআরটিএ নারায়ণগঞ্জের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো: মাহবুবুর রহমান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এ কে এম মেহেদী হাসান।

বক্তারা বলেন, শব্দদূষণ একটি নীরব ঘাতক। এটি মানুষের শ্রবণশক্তি হ্রাস করার পাশাপাশি উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। শহরবাসীকে শান্ত ও নিরাপদ পরিবেশ উপহার দিতে পুলিশ ও বিআরটিএ’র সমন্বিত অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে মানসম্মত হেলমেট ব্যবহার এবং নির্ধারিত গতিসীমায় যানবাহন চালানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বিআরটিএ প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি পাওয়ায় আগামীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে আরও জোরালো অভিযান পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102