শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চাকুরিচ্যুতি থেকে কারাবরণ—তবুও মচকাননি ডা. মুজিবুর রহমান নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেনের সঙ্গে পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস নারায়ণগঞ্জে জুলাই শহিদদের প্রতি জেলা পুলিশের গভীর শ্রদ্ধা নারায়ণগঞ্জে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতা আবদুল জব্বারের বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত “জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে” — মুমিনুল হক সরকার জুলাই হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব  ৫০ হাজার মানুষের কান্না ছুঁয়ে দিলেন সজীব: জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির ছোঁয়া ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রাশেদ গ্রেপ্তার

তৃণমূল পর্যায়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত শক্তিশালী করার আহ্বান জেলা প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৪১ 🪪

নারায়ণগঞ্জে উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যগণের অংশগ্রহণে ‘গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ’ (ToT) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “সাধারণ ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় দ্রুত এবং স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গ্রাম আদালতের বিকল্প নেই। গ্রাম আদালত যত বেশি কার্যকর হবে, উচ্চতর আদালতগুলোতে মামলার জট তত কমবে। এতে সাধারণ মানুষের অর্থ ও সময়—উভয়ই সাশ্রয় হবে। প্রশিক্ষক হিসেবে আপনাদের দায়িত্ব হলো গ্রাম আদালতের আইন ও বিচারিক পদ্ধতি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে তা মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া, যাতে গ্রাম আদালতগুলো জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগ নারায়ণগঞ্জের উপ-পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াসমিন। তিনি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমকে স্বচ্ছ ও গতিশীল করতে রিসোর্স টিমের সদস্যদের এই রিফ্রেসার্স কোর্সটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলা রিসোর্স টিমের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গ্রাম আদালত আইন, বিচারিক প্রক্রিয়া, রেকর্ড সংরক্ষণ এবং সংশ্লিষ্ট বিধিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সরকার শাখার সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের মাধ্যমে ইউআরটি সদস্যগণ তাদের দক্ষতাকে ঝালাই করার সুযোগ পান, যা পরবর্তীতে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষক হিসেবে তাদের সক্ষমতা বৃদ্ধি করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102