শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

তীব্র গরমে পথচারীদের স্বস্তিতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ; ছাতা ও পানি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২২৬ 🪪

দেশজুড়ে চলমান তীব্র তাপদাহ ও অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবনে স্বস্তি ফেরাতে বিশেষ মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ জেলা ইউনিট। তীব্র গরমের স্বাস্থ্যঝুঁকি থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এবং শ্রমজীবী মানুষের মাঝে প্রশান্তি ফিরিয়ে আনতে আজ বুধবার বিশুদ্ধ খাবার পানি, ছাতা এবং হাতপাখা বিতরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের পরিচালনায় এবং জেলা প্রশাসন ও জেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত এই সেবামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

উদ্বোধনকালে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “তীব্র গরম জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই সময়ে সামান্য অসচেতনতায় হিট স্ট্রোকের মতো বড় দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে তপ্ত রোদে যারা পেটের দায়ে বাইরে কাজ করছেন, সেই শ্রমজীবী ও সাধারণ পথচারীদের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই আমাদের যুব স্বেচ্ছাসেবকরা মাঠে নেমেছে। মানুষের তৃষ্ণা মেটাতে বিশুদ্ধ পানি এবং রোদ থেকে বাঁচতে ছাতা ও হাতপাখা বিতরণ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “তীব্র গরমের এই পুরো সময়টা জুড়েই আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। রেড ক্রিসেন্ট সবসময় মানবতার সেবায় কাজ করে এবং এই সংকটে আমরা নগরবাসীর পাশে আছি।”

বিতরণকালে দেখা যায়, প্রচণ্ড রোদে ছাতা, হাতপাখা আর শীতল পানি পেয়ে রিকশাচালক, দিনমজুর ও সাধারণ পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই রেড ক্রিসেন্টের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল। এছাড়াও রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা, যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে এই তীব্র গরমে সবাইকে পর্যাপ্ত পানি পান করার এবং খুব প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়ার জন্য সচেতনতা মূলক পরামর্শ প্রদান করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102