শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
চাকুরিচ্যুতি থেকে কারাবরণ—তবুও মচকাননি ডা. মুজিবুর রহমান নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেনের সঙ্গে পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস নারায়ণগঞ্জে জুলাই শহিদদের প্রতি জেলা পুলিশের গভীর শ্রদ্ধা নারায়ণগঞ্জে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতা আবদুল জব্বারের বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত “জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে” — মুমিনুল হক সরকার জুলাই হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব  ৫০ হাজার মানুষের কান্না ছুঁয়ে দিলেন সজীব: জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির ছোঁয়া ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রাশেদ গ্রেপ্তার

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২০৪ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে মহানগর যুবদল। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টায় শহরের খানপুর হাসপাতাল রোড এলাকা থেকে এই আনন্দ মিছিলটি শুরু হয়।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে এবং তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল-পূর্ব সমাবেশে বক্তারা বলেন, “দীর্ঘদিন পর রাজপথের ত্যাগী, পরীক্ষিত ও সাহসী নেতৃত্বের সমন্বয়ে যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত প্রমাণ করে যে, দেশনায়ক তারেক রহমান তৃণমূলের স্পন্দন বোঝেন। তাঁর এই দূরদর্শী ও কর্মীবান্ধব নেতৃত্বের ফলে যুবদল আগামী দিনে আরও সুসংগঠিত এবং গতিশীল হবে।”

তারা আরও বলেন, “নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

এ সময় মহানগর যুবদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান এবং সংগঠনের ভবিষ্যৎ পথচলায় পূর্ণ সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

মিছিলে মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আব্দুর রহমান, সাইফুল আলম সজিব ও আক্তারুজ্জামান মৃধা।

এছাড়াও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মো. আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন, কাজী নাইসুল ইসলাম সাদ্দামসহ মহানগর যুবদলের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। মিছিলটি চাষাড়া এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। পুরো কর্মসূচিটি অত্যন্ত শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102