শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু: রেজা রিপনের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২১০ 🪪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী এবং কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

আজ বুধবার এক শোক বার্তায় তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “আব্দুল কাদির জিলানী ও মো. মাসুম বিল্লাহ ছিলেন জাতীয়তাবাদী আদর্শের অতন্দ্র প্রহরী। রাজপথের এই দুই লড়াকু সৈনিকের অকাল মৃত্যুতে আমরা অত্যন্ত দক্ষ ও নিবেদিতপ্রাণ দুই রাজনৈতিক কর্মীকে হারালাম। তাদের এই চলে যাওয়া নারায়ণগঞ্জ বিএনপি পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। ত্যাগের বিনিময়ে গড়া তাদের এই রাজনৈতিক অবদান আমরা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করব।”

তিনি আরও বলেন, “অসতর্কভাবে বর্জ্যবাহী ট্রাক চালিয়ে দুই প্রতিশ্রুতিশীল তরুণ নেতার প্রাণ কেড়ে নেওয়া অত্যন্ত হৃদয়বিদারক। আমি এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ঘাতক ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সাথে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাই।”

উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় নাসিকের একটি বর্জ্যবাহী ট্রাক মোটরসাইকেল আরোহী ওই দুই নেতাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত জিলানী চাঁদপুরের মতলব উত্তরের এবং মাসুম বিল্লাহ পটুয়াখালীর দশমিনার বাসিন্দা ছিলেন। তারা উভয়েই ফতুল্লা এলাকায় থেকে রাজনীতিতে সক্রিয় ছিলেন।

তাদের এই আকস্মিক মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গতকাল রাত থেকেই তাদের বাসভবনে ভিড় করছেন রাজনৈতিক সহকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102