শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদের সাথে পল্লী চিকিৎসক নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৬৩ 🪪

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এবং জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ পল্লী চিকিৎসক নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৯ মে) বিকাল ৪টায় জেলা পরিষদ কার্যালয়ে সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট চিকিৎসক নেতা ডাঃ মজিবুর রহমানের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে পল্লী চিকিৎসক নেতারা অধ্যাপক মামুন মাহমুদকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাঁর সাথে কুশল বিনিময় করেন। এ সময় সংগঠনের বর্তমান কার্যক্রম এবং গ্রামীণ জনপদে চিকিৎসাসেবা প্রসারে পল্লী চিকিৎসকদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

সংবাদ মাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ডাঃ মজিবুর রহমান বলেন, “আমরা জেলা পরিষদ প্রশাসকের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ করেছি। তাকে আমাদের সমিতির কার্যক্রম সম্পর্কে অবহিত করার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছি। বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র মেরামত ও দেশ গঠনে যে বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে, পল্লী চিকিৎসকরা সেই মহান কাজে ওনার পাশে থেকে সক্রিয় ভূমিকা পালন করবে— এই অঙ্গীকার ও অভিপ্রায় আমরা ব্যক্ত করেছি।”

অনুষ্ঠানে অধ্যাপক মামুন মাহমুদ পল্লী চিকিৎসকদের কথা ধৈর্যসহকারে শোনেন এবং তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, আর্তমানবতার সেবায় এই সংগঠনটি আগামীতে আরও সুসংগঠিতভাবে কাজ করবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংগঠনের জেলা ও তৃণমূল পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102