শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন

বন্দরে নদীপথে আধিপত্য ও মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৫৫ 🪪

নারায়ণগঞ্জের বন্দরে নদীপথে চোরাইতেল ও মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জুয়েল (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুর দুইটার দিকে বন্দর উপজেলার শান্তিনগর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জুয়েল শান্তিনগর এলাকার তাজুল ইসলামের ছেলে। তিনি এলাকায় ড্রেজার ও বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে শান্তিনগর এলাকায় পুলিশি অভিযানের সময় স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে জুয়েলের বাকবিতণ্ডা হয়। এর জেরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের একদল সন্ত্রাসী জুয়েলের অফিসে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা জুয়েলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও এলাকা সূত্রে আরও জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে জুয়েলের ঘনিষ্ঠ বন্ধু রোমানকেও একই ধরনের দ্বন্দ্বে ঘারমোড়া এলাকায় কুপিয়ে হত্যা করেছিল সন্ত্রাসীরা। নদীপথে চোরাইতেল ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েই মূলত এই দীর্ঘদিনের শত্রুতা।

হত্যাকাণ্ডের বিষয়ে নিহতের বড় ভাই অভিযোগ করে গণমাধ্যমকে জানান, কিশোর গ্যাং লিডার সীমান্ত, মাদক ব্যবসায়ী গেসু এবং ডিশ দুলালসহ বেশ কয়েকজন এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছে। তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি করেন।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102