শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন

নাসিকের ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা আক্তারের অবৈধ হাট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬৩৬ 🪪

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ পশুর হাট বসার খবর পাওয়া গেছে। যা সাধারণ মানুষের ভোগান্তি ও যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মাঝে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের পুবালী ফ্যাক্টরী সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পাড় বালুর মাঠে প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে কোরবানির পশুর হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার বাহিনীর বিরুদ্ধে

সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিআইডব্লিউর জায়গায় ইজারা না নিয়ে বিএনপি নেতা আক্তারও মন্টুর নেতৃত্বে অবৈধ ভাবে কোরবানির পুশুর হাট বসানো হয়েছে। অভিযোগ উঠেছে সিটি করপোরেশন থেকে মোটা অংকের টাকার বিনিময়ে গোপন ভাবে ইজারা নেয়ার জন্য পায়তারা করে যাচ্ছে আক্তার।

কিন্তু নাসিক কর্মকর্তার সম্পষ্ট বার্তা অবৈধ ভাবে কোন পশুর হাট বসাতে পারবে না । অবৈধ হাটের বিরুদ্ধে ব্যবস্তা নেয়া হবে। ১৮ নম্বর ওয়ার্ডে অবৈধ পশুর হাট বসানো নিয়ে বিএনপি নেতা আক্তার মন্টু বাহিনীর বিরুদ্ধে ক্ষোভের ঝর উঠেছে এলাকার মানুষের মাঝে। জেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে এই হাট বসানোয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যা নিয়ে এলাকার মানুষের সাথে আক্তার বাহিনীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

স্থানীয়দের অভিযোগ, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন ও যুবদল নেতা মন্টুর নেতৃত্বে এই অবৈধ হাট বসানো হয়েছ। উঠেছে, বিআইডব্লিউটিএ কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে মোটা অংকের অর্থের বিনিময়ে এই প্রক্রিয়া চালানো হচ্ছে।

এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই হাটের কোনো বৈধ অনুমোদন দেওয়া হয়নি। অনুমোদন ছাড়াই হাটের কার্যক্রম চালিয়ে যাওয়ায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই এলাকায় একাধিক হাট ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কতুবুল আলম বলেন, সিটি করপোরেশনের কোন এলাকায় ইজারা ব্যতিত কোন অবৈধ পশুর হাট বসাতে পারবে না। আমরা তার বিরুদ্ধে একশনে যাচ্ছি। এছাড়া গোপনে পশুর হাট ইজারা নেয়ার কোন সুযোগ নেই। হাটের শিডিউল বিক্রির পরে যারা বেশি রেট দিয়ে ইজারা পাবে সেই হাট চালাবে। তাছাড়া এই হাটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয় নাই। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশ্সাক এ্যাড. সাখাওয়াত হোসেন খানের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোনকল রিসিভ করেন নাই।

এ বিষয়ে জানতে গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে এবং অবৈধ হাট বন্ধে জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ জনগণ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102