শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন

চাষাড়ায় হ্যান্ডকাপ ও ওয়্যারলেসসহ দুই ‘ভুয়া র‌্যাব’ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৩১ 🪪

নারায়ণগঞ্জের ব্যস্ততম চাষাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা করা একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে র‌্যাবের কটি, হ্যান্ডকাপ, ওয়্যারলেস এবং প্রতারণার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

শনিবার (০৯ মে) সন্ধ্যা ৬:৫৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজেদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। পুরো অভিযানটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর প্রত্যক্ষ দিক-নির্দেশনায় পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন—১. আক্তারুজ্জামান (৪৬), পিতা-মো: আতর আলী, সাং-সংগ্রামপুর দক্ষিণ পাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া (বর্তমানে ঢাকার হাতিরঝিল এলাকায় বসবাসরত) এবং ২. মো: আমিরুল ইসলাম রাসেল (৩২), পিতা-তাজুল ইসলাম, সাং-পূর্বডেকরা মিয়াজীবাড়ী, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা।

অভিযানকালে পুলিশ তাদের হেফাজত থেকে ১টি ছাই রঙের ব্যাগ, ১টি ওয়্যারলেস সেট, ১ জোড়া হ্যান্ডকাপ এবং ৪টি র‌্যাবের কালো কটি উদ্ধার করে। এছাড়া আসামিদের ব্যবহৃত ‘ঢাকা মেট্রো-চ-১৪-৪৫৭২’ নাম্বারের মাইক্রোবাসটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। তারা জানায়, দীর্ঘদিন ধরে এই মাইক্রোবাস ব্যবহার করে তারা র‌্যাবের পরিচয় দিয়ে আসছিল। সাধারণ মানুষকে সরকারি বাহিনীর ভয় দেখিয়ে, পোশাক ও হ্যান্ডকাপ প্রদর্শন করে তারা মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজেদুর রহমান জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ধরণের প্রতারক চক্র নির্মূল করতে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102