শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন

সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৯২ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ সাগর ওরফে বেলু (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৬ মে) ভোরে সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের নূরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সঠিক দিক-নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটের সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩নং ওয়ার্ডের নূরবাগ জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায় পুলিশ। অভিযানে সন্দেহভাজন হিসেবে সাগর ওরফে বেলুকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত সাগর ওরফে বেলু সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারী (বাঘমারা) এলাকার মৃত রওশন মেম্বারের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, জেলা থেকে মাদক নির্মূল এবং যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশি এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশের এই অভিযানে এলাকায় মাদক বিরোধী জনমতের প্রতিফলন ঘটেছে এবং স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102