শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন

সন্ত্রাসিদের গুলিতে নিহত যুবদল নেতা তানভীরের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২৫৬ 🪪

সন্ত্রাসিদের গুলিতে নিহত যুবদল নেতা তানভীর আহমেদ ফিরোজ খানের ২২ তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) জুম্মার নামাজের পর কাশীপুর কেন্দ্রীয় ঈদ মসজিদ সহ শহরের ১৮ টি মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার আয়োজন করে মরহুমের ছোট ভাই মো.রবিন খান।

কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে দোয়া ও মোনাজত পরিচালনা করেন মুফতি আমিনুল ইহসান ।
জানাগেছে, ১ নং বাবুরাইল তারা মসজিদ নিবাসী মৃত মো. মুসলিম আলি খান বীর মুক্তিযোদ্ধা তার বড়ো ছেলে মৃত মো. তানবীরা আহমেদ ফিরোজ খান সাবেক সদর থানার যুবদলের যুগ্ন আহবায়ক ছিল।

২০০৪ সালে ১২ এপ্রিল কোর্ট থেকে হাজিরা দিয়ে আসার সময় উওর চাষারা এ বি সি ইন্টারন্যাশনাল স্কুলের সামনে সন্ত্রাসিদের গুলিতে তিনি নিহত হন।
নিহতের ঘটনার পর ১০ জন এবং অজ্ঞত ৭-৮ জনের নাম অজ্ঞাত নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়।

তৎক্ষণাৎ ৪ জন আসামি গ্রেপ্তার হলেও অদৃশ্য কারণে দীর্ঘ ২২ বছর যাবত বাকি আসামিদের আইনের আয়ত আনা সম্ভব হয়নি। মামলাটি এখনো আদালতে চলমান রয়েছে বলে জানা যায়।

এদিকে নিহতের ছোট ভাই রবিন তার ভাইয়ের হত্যার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন প্রশাসন ও আদালতের কাছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102