শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন

সোনারগাঁওয়ে ৩২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২২৪ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক সফল অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকারসহ ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ এপ্রিল) সোনারগাঁও থানাধীন সনমান্দি ইউনিয়নের জাঙ্গাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহর সরাসরি তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামাল চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালান। জাঙ্গাল গ্রামের জনৈক আঃ করিমের বাড়ির গ্যারেজে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি প্রাইভেটকার জব্দ করা হয় এবং তল্লাশিকালে উক্ত গাড়ি থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্ত ও তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্যের মালিক জাঙ্গাল এলাকার মৃত ইমন শেখ (৩৫) এবং তার স্ত্রী মোসাঃ ঝর্না বেগম (২৫)। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102