বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে: নাসিক প্রশাসক চানামারিতে শাহজালাল হাসপাতালে আধুনিক প্যাথলোজি পরীক্ষার শুভ উদ্বোধন সাংবাদিক তানভীর হোসেন-এর মায়ের মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার শোক  সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর গভীর শোক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে)র শোক ​ডা. শফিকুর রহমানের কর্মী সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ নারায়ণগঞ্জ: শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১২নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রেজা রিপনের শোক প্রকাশ ও সমবেদনা ভূমি সেবায় স্বচ্ছতা আনতে নারায়ণগঞ্জে ‘ল্যান্ড একুইজিশন ম্যানেজমেন্ট’ সফটওয়্যার বিষয়ক মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২০৪ 🪪

নারায়ণগঞ্জে ক্যানসার প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে ‘Health Education Knowledge Sharing Session’ শীর্ষক একটি বিশেষ স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় এবং মডার্ন ক্যান্সার হাসপাতাল গুয়াংজু (Modern Cancer Hospital Guangzhou)-এর কারিগরি সহায়তায় এই সেশনটি যৌথভাবে আয়োজন করে সিওক হেলথকেয়ার (SEOK Healthcare) এবং আমরা নারী (Aamra Nari)।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চীন থেকে আগত মডার্ন ক্যান্সার হাসপাতাল গুয়াংজুর আন্তর্জাতিক ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. লিন জিং (Dr. LIN JING)। তিনি ক্যানসারের প্রাথমিক লক্ষণসমূহ, ক্যানসার প্রতিরোধের উপায়, আধুনিক ও উন্নত চিকিৎসা পদ্ধতি এবং ক্যানসার মোকাবিলায় সামাজিক সচেতনতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেশনে উপস্থিত পুলিশ সদস্য ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তিনি তাদের ক্যানসার বিষয়ক ভীতি দূর করতে সহায়তা করেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ ইব্রাহিম হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) জনাব মোঃ হাসিনুজ্জামান। এছাড়াও সেশন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উক্ত সচেতনতামূলক সেশনে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকগণ অত্যন্ত আগ্রহের সাথে অংশগ্রহণ করেন। উপস্থিত কর্মকর্তারা জানান, ক্যানসারের মতো মরণব্যাধি সম্পর্কে সঠিক ধারণা থাকলে এবং সময়মতো রোগ নির্ণয় করা গেলে প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব। এ ধরনের উদ্যোগ জনস্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102