শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন

ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৬৯ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার (২৮ মার্চ) রাতে থানার দক্ষিণ শিয়ার চর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মোহাম্মদ কামাল মিয়া (৪৫)। তিনি দক্ষিণ শিয়ার চর এলাকার আবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং বিরাজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নানের নির্দেশনায় এসআই আশীষ কুমার দাস ও সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী এক অভিযান পরিচালনা করেন। শনিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ শিয়ার চর এলাকায় কামাল মিয়ার ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়। অভিযানে আসামির হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং জব্দ তালিকার মাধ্যমে তা জব্দ করা হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102