শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন

ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধে ইউএনও’র উদ্যোগে ব্যতিক্রমধর্মী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২১০ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ‘ব্যতিক্রমধর্মী পরিবেশ পরিচ্ছন্নতা ও জনসচেতনতা সৃষ্টি’ শীর্ষক এক বিশেষ অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে

শনিবার (২৮ মার্চ) দুপুরে ফতুল্লা বাজারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের বিশেষ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। ফতুল্লা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে আয়োজিত এই অভিযানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশ নেন।

কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বাজারের বিভিন্ন গলি ও রাস্তা প্রদক্ষিণ করেন। এ সময় তারা ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে লিফলেট বিতরণ করেন এবং জমানো পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার রাখার আহ্বান জানান।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, “অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি ডেঙ্গু ছড়ানোর প্রধান উৎস। এডিস মশা নিয়ন্ত্রণে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বিশেষ করে বাজার এলাকায় নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।” তিনি আরও জানান, ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সম্মিলিত অংশগ্রহণ একান্ত প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরী। তিনি বলেন, “এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম প্রশংসনীয়। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে এই অভিযান একদিনে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পরিচালনা করতে হবে।”

ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাইনুদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য উম্মে তাহেরা আখি ও অনা, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জনস্বার্থে আয়োজিত এই ব্যতিক্রমী উদ্যোগটি স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নিয়মিত এ ধরনের কার্যক্রমের ফলে এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকটাই কমে আসবে।


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102