রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা 

গজারিয়ার চাঞ্চল্যকর জয় সরকার হত্যা মামলার প্রধান আসামি ‘বেকু হাসান’ বন্দর থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৯৭ 🪪

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বহুল আলোচিত জয় সরকার হত্যা মামলার প্রধান আসামি হাসান ওরফে ‘সন্ত্রাসী বেকু হাসান’কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব ও মামলার সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১-এর একটি চৌকস দল মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থাকা হাসানকে ওই এলাকার একটি বাসা থেকে আটক করতে সক্ষম হন তারা। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও নিহতের বোন জান্নাত আক্তার।

উল্লেখ্য যে, গত ২৬ নভেম্বর সন্ধ্যায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নৃশংসভাবে খুন হন ২৫ বছর বয়সী তরুণ জয় সরকার। নিহত জয় ওই গ্রামের জামাল সরকারের ছেলে। ঘটনার পর নিহতের পরিবার বাদী হয়ে গজারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি হাসান এলাকা ছেড়ে পালিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন।

শীর্ষ সন্ত্রাসী হাসানের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে গজারিয়া ও মদনপুর এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নিহতের পরিবার এই সফল অভিযানের জন্য র‍্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গ্রেফতারকৃত হাসানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102