শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন

সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি: সোনারগাঁয়ের দুই এসিল্যান্ডকে এমপি মান্নানের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২০৪ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান এবং কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম ‘সিনিয়র সহকারী সচিব’ পদে পদোন্নতি লাভ করেছেন। তাঁদের এই অনন্য সাফল্যে বুধবার (২৫ মার্চ) দুপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাত।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, “পদোন্নতি হলো কর্মদক্ষতা ও সততার স্বীকৃতি। মোহাম্মদ তৌফিকুর রহমান এবং ফাইরুজ তাসনিম অত্যন্ত নিষ্ঠার সাথে সোনারগাঁ ও কাঁচপুর এলাকার ভূমি সেবায় কাজ করেছেন। তাঁদের এই পদোন্নতি ভবিষ্যতে আরও বড় দায়িত্ব পালনে অনুপ্রেরণা যোগাবে। আমি তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পেশাগত সাফল্য কামনা করি।”

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত দুই কর্মকর্তার কাজের প্রশংসা করে বলেন, সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তাঁদের ভূমিকা অপরিসীম। তাঁদের এই অর্জন পুরো উপজেলা প্রশাসনের জন্য গৌরবের।

বক্তারা নবপদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তার কর্মদক্ষতা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁরা উচ্চতর পদে আসীন হয়েও পূর্বের ন্যায় দেশ ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তা তাঁদের প্রতিক্রয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও সততার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102