শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা

১৯ মামলার আসামি নিষিদ্ধ যুবলীগের সদস্য ‘টাইগার মোমেন’ কাঁচপুর থেকে গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২৫৭ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশিক মিয়া হত্যা মামলার অন্যতম আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সক্রিয় সদস্য মো. মোমেন ওরফে টাইগার মোমেনকে (৪০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও সন্ত্রাসবাদসহ ১৯টিরও বেশি মামলা রয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. ইব্রাহিম হোসেনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল কাঁচপুর এলাকায় অবস্থান নিয়ে টাইগার মোমেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত টাইগার মোমেন সোনারগাঁও থানার সোনাপুর এলাকার হাজী মো. আমির আলীর ছেলে। পুলিশি রেকর্ড অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সোনারগাঁও এলাকায় মোহাম্মদ আশিক মিয়া (২০) নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার (মামলা নং-১৪, তারিখ- ২২/০৮/২০২৪) এজাহারনামীয় ৬৫ নম্বর আসামি তিনি।

এছাড়া টাইগার মোমেনের বিরুদ্ধে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও রাজধানীর যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইন, চুরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক দ্রব্য আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে ১৯টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এলাকায় তিনি একজন দুর্ধর্ষ অপরাধী হিসেবে পরিচিত।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জননিরাপত্তা রক্ষায় এবং অপরাধীদের দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102