শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জামায়াতের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৬ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন-জনগনের জান-মালের নিরাপত্তা বিধান করা এবং আগামী নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
​তিনি আজ ১২ ডিসেম্বর জুমাবার বিকালে নারায়ণগঞ্জ এর সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড ট্রাক স্ট্যান্ডে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এই কথা বলেন।
​মাওলানা মাসুম আরো বলেন, “প্রিয় নবী এসেছিলেন আইয়ামে জাহেলিয়াতের সময়। কিন্তু তখনও আমরা দেখি নাই মানুষ মেরে নৃত্য করার মতো দৃশ্য। আওয়ামী সরকার লগি বৈঠার মাধ্যমে যে নির্মম নির্যাতন করছিল, তা থেকে আমরা ২৪ সালের ৫ আগস্ট মুক্তি পেয়েছি।”
​তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, “নির্বাচন কমিশন ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করছেন এবং একই দিনে জুলাই সনদের হা-না ভোট হবে, আমরা বলেছিলাম। আমরা বলেছিলাম লেবেল প্লেয়িং ফিল্ড লাগবে। আমরা নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছি। নির্বাচনের ঘোষণা দিয়ে আপনারা চ্যালেঞ্জ করেছেন, এই চ্যালেঞ্জ আপনাদেরই মোকাবিলা করতে হবে।”
​তিনি বলেন, “মানুষের কোনো আইন দিয়ে মানুষের জীবনে কখনো শান্তি আসতে পারে না, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়েই শান্তি নিশ্চিত করতে হবে।”
​সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য-প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বক্তব্য রাখেন।
​তিনি তার বক্তব্যে এলাকার গুরুত্ব তুলে ধরে বলেন, “এই মাটিতে ফয়সাল শহীদ হয়েছেন, এই মাটি উর্বর।” তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং জনকল্যাণে কী কী পদক্ষেপ নেবেন, সে বিষয়ে আলোকপাত করেন। তিনি স্পষ্ট করে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়দের বলেছেন, ‘আসেন খেলা হবে’।
​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। তিনি বলেন, “প্রশাসনের নাকের ডগায় কিভাবে ওসমান হাদীর ওপর গুলি করে! অতীতে যারা আমাদের ভয়-ভীতি দেখিয়ে আমাদের বাঁধা দিয়েছিল, আমরা তাদেরকে তাড়িয়েছি। সুতরাং ভবিষ্যতে আর কেউ বাঁধা দেওয়ার চিন্তা ও করবেন না। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।”
​অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার। তিনি বলেন, “আল্লাহ তাআলা আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আল্লাহর দেয়া দ্বীন মতো চলতে হবে। যেহেতু আমাদের দেশে সঠিক দ্বীন নাই, এজন্য ন্যায়ের আদেশ অন্যায়ের নিষেধ এবং রাসূলের কথা অনুযায়ী চলবেন।”
​এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না, নারায়ণগঞ্জ মহানগরীর মজলিসে সূরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন ও আবুল কালাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
​বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ এবং এলাকার উন্নয়নে জামায়াতে ইসলামীর অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করেন। ছাত্র শিবিরের সার্বিক সহযোগিতায় এবং সাইফুল ইসলাম রনি ও ইঞ্জিঃ আসাদুজ্জামান রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে সোনারগাঁ উত্তর থানা আমীর ইছাহাক মিয়া, জামায়াত নেতা এড. মাঈনুদ্দিন মিয়া, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আমীর কফিল আহমেদ সহ স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সমাবেশটি এলাকার বিপুল সংখ্যক সাধারণ নাগরিকের অংশগ্রহণে মুখরিত ছিল।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর  নাগরিক অধিকার ও উন্নয়ন বিষয়ক এক বিশাল ‘নাগরিক সমাবেশ’ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৩টায় চিটাগাংরোড ট্রাক স্ট্যান্ড মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102