বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অর্থনীতির নিয়ন্ত্রণ হারানোর পথে, কঠিন পরীক্ষার মুখোমুখি সরকার কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর

বক্তাবলী’র কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮৭ 🪪

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের পক্ষে শহীদ মিনারের মূল বেদিতে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান খানের নেতৃত্বে শিক্ষকবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে জাতীয় পতাকা উত্তোলনের পর মাঠ প্রাঙ্গন একটি র‍্যালি বের হয়। স্কুলের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও শিক্ষক র‍্যালিতে অংশগ্রহণ  করেন। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান খানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক হারুন- অর -রশীদ সরকার ( দুলাল ) এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দাতা সদস্য বিশিষ্ট সমাজ সেবক রোটারিয়ান নুরুজ্জামান জিকু।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রিন্সিপাল আ: কাদির খান, সিনিয়র শিক্ষক আ: খালেক, রাবিন্দ্রনাথ হাওলাদর, হারুন- অর-রশীদ বেপারি, শাহানা আক্তার, জহিরউদ্দিন বারী রতন, ইউনুছ আলী বিপুল, প্রকাশ চন্দ্র মন্ডল, গাজী মো. আনোয়ার, মো.জীবরুল হাসান,সহকারী শিক্ষক মো.রফিকুল ইসলাম,  মো.ইমরান হোসেন, শারমিন আক্তার, নিলীমা নুসরাত, মুক্তা আক্তার, মো. ওমর ফারুক প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102