বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অর্থনীতির নিয়ন্ত্রণ হারানোর পথে, কঠিন পরীক্ষার মুখোমুখি সরকার কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর

সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ উদ্যোগ: ১৯ হাজার শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১১৯ 🪪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ (এক শিক্ষার্থী, এক গাছ) কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক বিশাল বৃক্ষরোপণ ও চারা বিতরণ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৬ জুলাই ) উপজেলার ১১টি পৃথক স্থানে একযোগে মোট ১৯ হাজার ৩২০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর এই ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছের চারা রোপণ করে এবং তার সঠিক যত্ন নেয়, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী নিশ্চিত করতে পারব।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির জানান, আজকের এই কর্মসূচির মাধ্যমে উপজেলার ১৯ হাজার ৩২০ জন শিক্ষার্থীর হাতে চারা তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাগুলোতেও এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী এই চারা বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগকে সফল করতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষার্থীর হাতে চারা পৌঁছে দেওয়ার মাধ্যমে সোনারগাঁওকে একটি পরিবেশবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102