বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অর্থনীতির নিয়ন্ত্রণ হারানোর পথে, কঠিন পরীক্ষার মুখোমুখি সরকার কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর

ব্যাবসায়ী মোতালেব মিয়ার হত্যার আসামীদের অতিদ্রুত গ্রেফতারের দাবি জানালো তাহমিদ আনোয়ার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪৩৯ 🪪
মোতালেব মিয়ার অপহরণ ও হত্যার প্রতিবাদে ছাত্র নেতা তাহমিদ আনোয়ার বলেন : নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার ব্যবসায়ী মোতালেব মিয়ার নির্মম ও অস্বাভাবিক হত্যাকাণ্ড স্থানীয় সাধারণ মানুষের মনে এক গভীর আতঙ্ক ও নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে।
এলাকায় নিজের চোখের সামনে একজন পরিচিত ব্যবসায়ীকে এভাবে নৃশংসভাবে অত্যাচার করে হত্যা করা হলো, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
আজ সাধারণ নাগরিকদের মনে এই বড় প্রশ্নটি দেখা দিয়েছে যে, রাষ্ট্র ও প্রশাসন কি জনগণের জান-মালের ন্যূনতম নিরাপত্তা দিতে পারবে না? মানুষের জীবন কি এতটাই সস্তা হয়ে গেছে যে, কাউকে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিটুকুও দেওয়া যাচ্ছে না? বর্তমান পরিস্থিতিতে মাসদাইর এলাকার মানুষ সবসময় এক চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই অরাজকতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের স্থায়ী অবসান ঘটাতে প্রশাসনের অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নাগরিক হিসেবে আমার জোর দাবি ব্যবসায়ী মোতালেবের হত্যাকারীদের অনতিবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
সেই সাথে মাসদাইর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি হয়েছে, তা নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে নিয়মিত পুলিশি টহল বাড়াতে হবে। এলাকার সাধারণ মানুষের শান্তি কেড়ে নেওয়া মাদকের অবাধ ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা যেকোনো মূল্যে দমন করা এখন সময়ের দাবি। প্রশাসন যদি এখনই কঠোর ভূমিকা না নেয়, তবে সাধারণ মানুষের এই আতঙ্ক ও ক্ষোভ আরও তীব্র হবে। আমরা এলাকায় শান্তিতে এবং নিরাপদে ব্যবসা-বাণিজ্য ও বসবাস করার পরিবেশ ফিরে পেতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছি
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102