বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অর্থনীতির নিয়ন্ত্রণ হারানোর পথে, কঠিন পরীক্ষার মুখোমুখি সরকার কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর

জন্ম-মৃত্যু নিবন্ধনে ‘দৃষ্টান্তমূলক সাফল্য’ অর্জনে সোনারগাঁও ইউএনও’কে বিশেষ প্রশংসাপত্র দিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৯৮ 🪪

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ ও দৃষ্টান্তমূলক সাফল্য অর্জন করায় সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ-আল জিনাত (ইউএনও) কে বিশেষ প্রশংসাপত্র দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

বোধবার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা এক চিঠিতে এ স্বীকৃতি জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন উপ-পরিচালক নিলুফা ইয়াসমিন।

চিঠিতে বলা হয়, আপনার দায়িত্বাধীন এলাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ, দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ মানের সাফল্য অর্জিত হয়েছে। এ অর্জন কেবল সন্তোষজনক নয়, বরং অন্যান্যদের জন্য অনুসরণীয় একটি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

জেলা প্রশাসন জানায়, ইউএনও’র দূরদর্শী নেতৃত্ব, কর্মদক্ষতা, উদ্ভাবনী উদ্যোগ ও জনগণকে সম্পৃক্ত করার সক্ষমতার ফলে জন্ম নিবন্ধনে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। এর মাধ্যমে নাগরিক সেবার মান উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও ডিজিটাল সেবা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখা হয়েছে।

সাফল্যের ধারা অব্যাহত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু পরামর্শ দেওয়া হয়:
অর্জিত সাফল্যকে টেকসই করতে নিয়মিত তদারকি ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা।
উদ্ভাবনী উদ্যোগ ডকুমেন্টেশন করে অন্যান্য এলাকায় ছড়িয়ে দেওয়া।
শতভাগ নিবন্ধনের পাশাপাশি তথ্যের নির্ভুলতা নিশ্চিতে গুরুত্ব দেওয়া।
নাগরিকবান্ধব সেবা নিশ্চিতে ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার বাড়ানো।
সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বয় ও সম্পৃক্ততা আরও জোরদার করা।

এ স্বীকৃতির বিষয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ-আল জিনাত বলেন, সত্যিকার অর্থেই ছোট কিংবা বড়—যেকোনো ভালো কাজের স্বীকৃতি সেই কাজের প্রতি দায়িত্ববোধ, আন্তরিকতা ও উৎসাহকে বহুগুণে বাড়িয়ে দেয়। এই অনুপ্রেরণাই আগামী দিনের পথচলাকে আরও দৃঢ় করে।

আসিফ-আল জিনাত এ স্বীকৃতির জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির ও নারায়ণগঞ্জ স্থানীয় সরকার শাখার উপপরিচালক নিলুফা ইয়াসমিন এর প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি গ্রাম পুলিশ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও দপ্তরের সকল সহকর্মীকে ধন্যবাদ দিয়ে বলেন, “আপনাদের আন্তরিক সহযোগিতা, নিষ্ঠা ও দলগত প্রচেষ্টাই এ অর্জনের মূল ভিত্তি। সবার সম্মিলিত সহযোগিতায় জনসেবার এ পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102